• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুমু শেখাবেন ইমরান হাশমি

হাশমীবিনোদন ডেস্ক : ‘সিরিয়াল কিসার’ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে বলিউড অভিনেতা ইমরান হাশমির। পর্দায় অভিনেত্রীদের সঙ্গে তার রসায়নের জুড়ি নেই।

কীভাবে চুমু খেতে হয় এবার তা শেখাবেন এ অভিনেতা। তাই এ নিয়ে একটি বই লিখবেন তিনি। শুধু তাই নয় কীভাবে প্রেম করতে হয় তারও ট্রিকস থাকবে এ বইয়ে। সম্প্রতি ‘আজহার’ সিনেমার প্রচারণায় হাজির হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, ‘লেখক হুসেন জাইদিকে বইটি লেখার কথা বলেছি। তবে ব্যাপারটি এখনও কথাবার্তার পর্যায়েই রয়েছে। আমি এখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় কথা বেশি এগোয়নি।  কামসূত্রের পর এবার ইমরানসূত্র! আশা করছি প্রকাশকও পেয়ে যাব।’

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দীনের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে আজহার সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ক্রিকেটার আজহারউদ্দীন এবং ব্যক্তি আজহারউদ্দীনের অনেক ঘটনা পর্দায় তুলে ধরা হবে।

আজহার কীভাবে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, প্রথম স্ত্রী নওরীন থাকা সত্ত্বেও সঙ্গীতা বিজলানির সঙ্গে তার প্রেম সবকিছুই ফুটিয়ে তুলা হয়েছে সেলুলয়েডে।

আজহারউদ্দীনের প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন প্রাচী দেশাই এবং সঙ্গীতা বিজলানির ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস ফাখরি। আজহার সিনেমাটি পরিচালনা করছেন টনি ডিসুজা। প্রযোজনা করছেন বালাজি মোশন পিকচার্স। আগামী ১৩ মে মুক্তি পাবে সিনেমাটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ