• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিজামীর ফাঁসি: রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক

তুরস্কসিসি ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার পর তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত মঙ্গলবার রাতে। বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয় তুরস্ক তার অন্যতম।

এর আগে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আহমেত গুল বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে যেন ফাঁসির দণ্ড দেয়া না হয় তার অনুরোধ জানিয়ে। মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে তুরস্কে কয়েকটি বিক্ষোভও হয়।

তুরস্ক এবং অন্য কিছু দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে। তবে বাংলাদেশ সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

তুর্কী নিউজ ওয়েবসাইট আনাদুলু খবর দিচ্ছে, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে শলাপরামর্শ করার জন্য আংকারায় ডেকে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে এই নিউজ সাইটের খবরে বলা হয়, রাষ্ট্রদূত ডেভরিম ওযটুক আজ আংকারায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালায় এই ফাঁসির দণ্ডের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কাছে চিঠি লিখে বলে খবরে উল্লেখ করা হয়।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ