ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসনে আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার জেলেদের মাঝে নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণ করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: এহেতেশাম রেজা-এর সভাপতিত্বে জেলেদের মাঝে নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। জেলেদের মাঝে নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণের পূর্বে কোরাআন তেলেওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম ইদ্রিস আলী এবং গীতা পাঠ করেন ইউসিসিএল-এর প্রধান পরিদর্শক বাবু ভবেন্দ্রনাথ বর্ম্মন। জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেক মোস্তাফিজুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৎস ভবন ঢাকা, মো: আরিফুর রহমান তরফদার, প্রকল্প পরিচালক, পরিচপত্র প্রদান প্রকল্প, ষ্টিফেন মুর্ম, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, সহকারী কমিশনার (ভুমি) ফুলবাড়ী মহসিন আলী মৃধা, দিনাজপুর, মো: ফয়জুর রহমান সহকারী পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোকসেদ আলী,। অন্যান্যের উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা রেবেকা আইরীন।
বক্তব্য শেষে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি মৎসজীবি জেলেদের মাঝে কার্ড বিতরণ করেন। একই সাথে উপজেলা চত্ত্বরে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের মাঝে কার্ড বিতরণ করেন।
কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, দলীয় সংগঠনের নেতা কর্মী ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। #