বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ এর আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ সময় উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
শিক্ষা সপ্তাহ চলাকালে উপজেলার সকল প্রতিষ্ঠান পর্যায়ে তথা মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা এর জাতীয় সহ পাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্যায়ে এসব প্রতিষ্ঠানের প্রতি বিষয়ে ১ জন করে ছাত্র ছাত্রী উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে। এরাই পরবর্তীতে জেলা, বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।