• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হাছিন

HASIN PHOTOবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাছিন আখতার চৌধুরি।
চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪ জন প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। আগামি ২৮মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম দফায় বদরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আহসানুল হক চৌধুরি (টুটুল), উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেত্রী হাছিন আখতার চৌধুরি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হাছিন আখতার চৌধুরি সিসি নিউজকে জানান, মুলতঃ এলাকার মানুষের সেবা করার ব্রত নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আশা করছি এলাকার মানুষ দল মত নির্বিশেষে আমাকে ভোট দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ