• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামাইয়ের কামড়ে স্ত্রীসহ আহত ১০

আহতনারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীসহ অন্তত ১০ জনকে কামড়িয়ে আহত করছে রনি নামে এক যুবক। পরে  এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার রাত ১টায় ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্ত্রী মলি, জনি, উজ্জ্বল, হালিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রনি সস্তাপুর গাবতলা এলাকার মৃত. আব্দুল হাইয়ের ছোট মেয়ে মলি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মলিকে নানাভাবে নির্যাতন করেন। কয়েকদিন আগে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য মলিকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
এদিকে, বৃহস্পতিবার রাত ১টায় রনি হঠাৎ শ্বশুর বাড়ি এসে হাজির হয়। এ সময় স্ত্রী মলিকে ডেকে যৌতুকের টাকা চায়। এতে মলি টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তাকে মারধর করে। এ সময় মলির বড় ভাই জনি এগিয়ে আসলে তাকেও বাঁশের ফালি দিয়ে পিটিয়ে ও কামড়িয়ে আহত করে।
পরে চাচা হালিম, চাচাতো ভাই উজ্জল ছুটে আসলে তাদেরও কামড়িয়ে আহত করে। তখন তাদের উদ্ধার করতে গেলে এলাকার আরও কয়েক জনকে কামড়ায় রনি। পরে খবর পেয়ে পুলিশ রনিকে আটক করে।
রনিকে আটকের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ