• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

142294_1আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় শিয়াপন্থী হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আল-মাইয়াদ্দিন টেলিভিশন চ্যানেল।

কমান্ডার বদরেদ্দিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইমাদ মুগনিয়া’র জ্ঞাতি ভাই এবং ভগ্নিপতি।

২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন ইমাদ মুগনিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে মুগানিয়ার পার্ক করা গাড়িতে দূরনিয়ন্ত্রিত বোমাটি পেতে রেখেছিল মোসাদ।

নিহত বদরেদ্দিনসহ আরো ৩ জন ২০০৫ সালে তৎকালীন লেবানিজ প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার দায়ে অভিযুক্ত।

১৯৬১ সালে জন্মগ্রহন করা বদরেদ্দিন লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডার বলে ধারণা করা হয়।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ