• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শনিবার থেকে পুলিশের বিশেষ অভিযান

ডিএমপিসিসি নিউজ: রাজধানীতে শনিবার থেকে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হচ্ছে। আসন্ন পবিত্র শব-ই-বরাত ও মাহে রমজানে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।
বিভিন্ন অপরাধ বিশেষত চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি, শুটিং ইনসিডেন্ট, খুন, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালিত হবে। মঙ্গলবার (১০ মে) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, রমজান মাসে মার্কেটগুলোতে চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ইভটিজিং এর মতো অপতৎপরতা ঠেকানোর জন্য এবার থাকছে পূর্ব পরিকল্পনা ও প্রতিরোধ মূলক কার্যক্রম। এ অভিযানে সব ধরনের তালিকাভুক্ত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলার আসামি গ্রেফতার, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য কার্যকরভাবে নিয়ন্ত্রণসহ বিভিন্ন আবাসিক এলাকা, বস্তি, মেস ও আবাসিক হোটেল ব্লকরেইড কার্যক্রম পরিচালনা করা হবে।
আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ