• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বজ্রপাতে আরো সাতজনের মৃত্যু

বজ্রপাতসিসি ডেস্ক: বৃহস্পতিবার বজ্রপাতে ৪৩ জনের মৃত্যুর একদিন পর শুক্রবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে।

নাওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরশা উপজেলার নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহিম (১৩) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক শচীন মুহুরী।

চট্টগ্রাম: সাবেক মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই আমজাদ আলী (২৯) বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার সকাল নয়টার দিকে পাহাড়তলী থানার বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট: জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে ধান কাটার সময় দুই শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ও বেলা ১১টায় সদর ও ক্ষেতলাল উপজেলার পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৩) ও ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের আছাদুজ্জামানের ছেলে মানিক হোসেন (৩৫)।

গাইবান্ধা: সকাল সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খোর্দ্দ মালীবাড়ি পূর্বপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হন।

হবিগঞ্জ: হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহতের সংবাদ পাওয়া গিয়াছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ