ঢাকা: পরিবহণ খাতে বিভিন্ন সমস্যা, মালিকের মাধ্যমে শ্রমিক নিয়োগ ও টার্মিনালে অবৈধ চাঁদা আদায় বন্ধসহ ১২ দফা দাবিত শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষ থেকে এসময় তাদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: বাংলাদেশ শ্রম আইন ২০১৩ অনুযায়ী পরিবহণ শ্রমিকদের নিজ মালিকের মাধ্যমে নিয়োগ দিতে হবে। চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে লিটেষ্ট প্রথা বাতিল, প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও সহজে চালকদের লাইসেন্স প্রদান। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনি এবং তা গঠন না হওয়া পর্যন্ত শ্রমিক ও কর্মচারী মালিকের মাধ্যমে বেতন, ভাতা, খোরাকি, চিকিৎসা, দুই ঈদে ও পুঁজায় বোনাস প্রদান। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে বৃদ্ধ শ্রমিকদের পেনশন প্রদান করা। রাজধানীর যানজট দূর করার লক্ষ্যে নাইট কোচ কাউন্টার গুলোকে আন্তঃজেলা টার্মিনালে প্রতিস্থাপন সহ ১২টি দাবি করা হয়।
সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।