• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার বিরুদ্ধে মানববন্ধন

ctg-senaচট্টগ্রাম: পার্বত্য চট্রগ্রাম থেকে প্রধানমন্ত্রীর সকল সেনা প্রত্যাহারের  ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নামক দুটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গত ৮মে রাজধানীতে পার্বত্য কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় ৪টি সেনা ব্রিগেড বাদে বাকী সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে’ এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসী চাঁদাবাজদের মোকাবেলা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের মধ্যকার সম্প্রীতি রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কোন বিকল্প নাই।
তারা আরো বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবহিনী অক্লান্ত পরিশ্রম করেছে। তাই কোন অবস্থাতেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে কোন সন্ত্রাসী গ্রুপের দাবির প্রেক্ষিতে পার্বত্য এলাকা থেকে প্রত্যাহার করা যাবে না।
বক্তারা বলেন, সেনাক্যাম্প থাকা সত্বেও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিসহ উপজাতি সন্ত্রাসীরা ৩টি গ্রুপে পালাক্রমে অসহনীয় চাঁদাবাজী, অপহরণ, গুম ও অস্ত্রের ঝনঝনানিতে পার্বত্যবাসী অতিষ্ট। সেখানে সেনাক্যাম্প প্রত্যাহার করলে পাহাড়ের সকল মানুষ উপজাতি অস্ত্রধারীদের হাতে জিম্মি হবে।
পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সম অধিকার আন্দোলনের মহাসচিব মনিরুজ্জামান মনির, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, কেন্দ্রীয় নেতা মো. কামাল হোসেন ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ