• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সাভারে তিন ভাইয়ের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধারসাভার: সাভারের হেমায়েতপুরে একটি ডেইরিফার্ম থেকে তিন ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভারী বর্ষণের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
শনিবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রান্ত ডেইরি ফার্মের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতরা হলেন; প্রান্ত ডেইরি ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬) ও তার ভাগ্নে শাহাদাৎ (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকার একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে কাজ করতেন। তাদের বাড়ি নীলফামারী জেলায়।
নিহত জীবন ও নাছিরের বাবা জিয়াউর জানান, শুক্রবার কাজ শেষে তিন ভাই মিলে ফার্মের একটি রুমের জানালা খোলা রেখে ঘুমায়। সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করি। কিন্তু কোন শব্দ পাওয়া না গেলে দরজা ভেঙে তিন ভাইয়ের মরদেহ দেখতে পাই। তবে দুই ছেলে ও ভাতিজার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
সংবাদ পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন,  নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কক্ষটির দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। হতে পারে বজ্রপাতে তাদের মৃত্য হয়েছে। তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ