• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

নিহতদিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্গা প্রসাদ রায় (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজন নারীকে (২৪) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত নারী ওই স্কুলশিক্ষকের শ্যালিকা বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুর্গা প্রসাদ রায় জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃনাল রায়ের ছেলে এবং একই এলাকার আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কৃষি শিক্ষক।

আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার রায় জানান, ফুলবাড়ী আত্মীয়ের বাসা থেকে সকালে মোটরসাইকেলযোগে নিজের বাড়িতে আসার পথে আমতলী নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১২০৪) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুর্গা প্রসাদ রায় মারা যান। তবে সেখানে আহত অবস্থায় উদ্ধার করা নারীর পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি জানান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ