• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত

সভানীলফামারী: নীলফামারীতে সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্ময়ন ও সংস্কার মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম ,জেলা প্রশাসক জাকির হোসেন, তথ্য কমিশনের উপ-পরিচালক আব্দুল হাকিম, সহকারী পরিচালক সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবীব সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সহ প্রায় ৫শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইনের জেলার পর্যায়ের উপদেস্টা কমিটির সাথে তথ্যকমিশনের কমিশনারের মতবিনিময় সভা। সভাটি আয়োজন করে রিব নামের একটি বেসরকারী সংস্থার চেয়ারম্যান ড. সামছুল বারী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এই সভা শেষে জেলার সৈয়দপুর উপজেলায় অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ