গাজীপুর : টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- স্থানীয় হারুনের ছেলে জুম্মন মিয়া (২৬) ও আলা উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩২)।
টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের এরশাদনগরের একটি রাস্তার পাশে জুম্মন ও পাশের জলাশয়ে শরীফের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। জুম্মনের মাথা অর্ধদ্বিখণ্ডিত এবং শরিফুলের ঘাড় অর্ধদ্বিখণ্ডিতসহ উভয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।