• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোম্পানীগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

বজ্রপাতসিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের রাউতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রোববার সকালে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের শোকের মাতম চলছে। বজ্রপাতে এক সঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
নিহতরা হচ্ছে, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), একই গ্রামের সুবহান খাঁর ছেলে সেলিম হোসেন (১৫) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে নবী হোসেন খা (১৪)। নিহতরা হতদরিদ্র পরিবারের সন্তান বলে জানা গেছে।
নিহত ইমরানের বাবা তাজুল ইসলাম জানান, রোববার সকাল সাতটার দিকে তার ছেলেসহ ওই তিন শিশু গ্রামের পার্শ্ববর্তী রাউতি বিলে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বিকট শব্দে আকস্মিক বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে তারা মরদেহগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম জানান, নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ