• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী গ্রেফতার

Aslamসিসি নিউজ: দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আসলামের বড় ভাই জসীম উদ্দিন জানিয়েছেন, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপির ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম জানিয়েছেন, ডিবি উত্তরের একটি টিম আসলামকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলামের সঙ্গে গাড়িতে থাকা তার এক সহযোগী এবং তার গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি নেতা আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির একটি বৈঠকের খবর সম্প্রতি একটি জাতীয় দৈনিক প্রকাশ করে। এরপরই আওয়ামী লীগ নেতাদের তরফ থেকে অভিযোগ ওঠে, সরকার উৎখাতের ষড়যন্ত্রে ওই বৈঠক হয়েছিল।
এনিয়ে গত কয়েক দিন ধরে আলোচনার মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার রোববার সকালে সাংবাদিকদের বলেন, আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাকে পেলেই গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ