• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সাবল দিয়ে কুপিয়ে মাকে খুন

খুনদিনাজপুর: দিনাজপুরের বিরলে ছেলে তার মাকে সাবল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, আজ রোববার সকাল সোয়া ৬টায় বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউপি’র বাসুদেবপুর ডাঙ্গিপাড়া গ্রামে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাড়ির পালা ছাগল বাইরে নেয়া- আনাকে কেন্দ্র করে সকালে মা শরিফা বেওয়া (৭০) এর সাথে ছেলে শরিফুল ইসলাম (৩৫) এর বাক-বিতন্ডতা হয়। এক পর্যায় ছেলে শরিফুল ঘরে রাখা সাবল দিয়ে বিছানায় শয্যাশায়ী মা শরিফাকে এলোপাথারী মুখে ও মাথায় কোপাতে থাকে। ঘটনাস্থলে মা শরিফা নিহত হয়। এমনভাবে মুখে ও মাথায় কুপিয়েছে যে মৃত মায়ের চেহারা বিকৃত হয়েছে। চেনাই যাচ্ছেনা তাকে। মাকে হত্যার পর তার পা ধরে টেনে হেছড়ে বিছানা থেকে নামিয়ে বাইরে লাশ নিয়ে এসে চিৎকার করে শরিফুল প্রতিবেশীকে জানায়,“ মাকে মেরে ফেলেছি,আপনারা কে কোথায় আছেন,তাকে কবর দেন”।
এঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলে শরিফুলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ