• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সেফটিক ট্যাঙ্কে শিশুর মৃত্যু: ২০ লাখ টাকা ক্ষতিপূরণ

1_9992ঢাকা: চাঁদপুর সদর উপজেলার হানার চর ইউনিয়নে হরিনা ফেরিঘাটে বিআইডব্লিউটিএ’র সেফটিক ট্যাঙ্কে পড়ে আসমা আক্তার পাখি (৩) নামের ১ শিশুর মৃত্যু ঘটনায় তার বাবা-মাকে ২০ লাখ ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিআইডব্লিউটিএ’র নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে বলে মর্মে রুল দিয়েছেন আদালত।
আজ রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইমরান কবির লিটন এ রুল জারি করেন। এ প্রসঙ্গে আদালত বিআইডব্লিউটিএ’র অধীনে কূপ, নলকূপ, পাইপ, সেফটিক ট্যাঙ্কের একটি তালিকা তৈরি করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, ডেপুটি ডিরেক্টর, চাঁদপুর জেলার এসপি, চাঁদপুর সদর উপজেলার ওসি, ইউএনও ও চেয়ারম্যানকে এই তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি হরিণা ফেরিঘাট এলাকার বিআইডবিস্নউটিএ’র মাঠে সেফটিক ট্যাঙ্কে পড়ে আসমা আক্তার পাখি। এ ঘটনায় ১২ মে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি রিট করা হয়। রিটের পক্ষে শুনানি করেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ