• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবৈধ বিহারিদের উচ্ছেদের ওপর স্থিতাবস্থা জারি

courtঢাকা: মিরপুরের ক্যাম্পগুলোর বাইরে অবৈধভাবে বসবাসরত বিহারিদের উচ্ছেদে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে বিহারিরা যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিহারিদের পক্ষে শুনানি করেন এ এফ এম হাসান আরিফ ও অ্যাডভোকেট হাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ অবৈধভাবে বসবাসরত বিহারিদের উচ্ছেদের রায় দেন।
একই সঙ্গে ক্যাম্পের ভেতরে বসবাসকারী জাতীয় পরিচয়পত্রধারী বিহারিদের পুনর্বাসনেরও নির্দেশ দেওয়া হয়।
পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মিরপুরের বিহারিরা।
এর আগে ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি পল্লবীর ক্যাম্পগুলো আশপাশের বিহারিদের দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় ঢাকা সিটি করপোরেশন।
এর বিরুদ্ধে ‘উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র সভাপতি সাদাকাত খান (ফাক্কু) ও শাহিদ আলী বাবলু ক্যাম্পগুলো উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন। বিকল্প ব্যবস্থা না করে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পল্লবী থানার অন্তর্ভুক্ত ক্যাম্পবাসীদের উচ্ছেদ না করতে অন্তবর্তীকালীন নির্দেশ দেন হাইকোর্ট ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ