সিসি নিউজ: নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পল্লী চিকিৎসক এনামুল হক প্রামানিকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজ্বীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়। তিনি বিষপান আত্নহত্যা করেন বলে পারিবারিক,এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে। স্ত্রী রুবিনা বেগমের সাথে পারিবারিক কলহের কারনে তার আত্নহত্যা করে বলে এলাকাবাসীর ধারনা।
এদিকে পুলিশ ও এলাকাবাসী জানায় পারিবারিক কলহে এর আগে ২০১৪ সালের ২ নবেম্বর সকাল ১১টার দিকে উক্ত চেয়ারম্যান বিষপানে আতœহত্যার চেষ্টা চালায়। সে সময় তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তির পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।
উক্ত চেয়ারম্যান ওই ইউনিয়নের আট নম্বর ওয়াডের কির্ত্তনীয়াপাড়া গ্রামের মৃত সোলেমানের পুত্র এবং তিন সন্তানের জনক। এর মধ্যে তার বড় ছেলে রুবেল চার বছর আগে পুকুরে পড়ে মারা যায়। মেয়ে মুক্তার বিয়ে হয়েছে এবং ছোট ছেলে রাব্বী অষ্টম শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী জানায় ঘটনার সময় চেয়ারম্যান এনামুলের স্ত্রী রুবিনা বাড়িতে ছিলেন না। তিনি তার পিতার বাড়িতে পার্শ্ববর্তী টুপামারী গ্রামে বেড়াতে যান। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজ্বীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালল থেকে বিষের গন্ধ ভেসে আসলে মানুষজন স্কুল ঘরে গিয়ে দেখতে পায় ইউপি চেয়ারম্যান স্কুল ঘরের একটি বেঞ্চের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার মুখ থেকে বিষের গন্ধ ভেসে আসছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় নিজ বাড়ি থেকে বেরিয়ে এসে চেয়ারম্যান ওই স্কুল ঘরের একটি কক্ষে বিষপান করে আতœহত্যা করে।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহে এটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এরআগেও ইউপি চেয়ারম্যান এনামুল বিষপানে আত্নহত্যা চেষ্টা করেছিল কিন্ত সেবার বেঁচে যান তিনি। এ ব্যাপারে নীলফামারী সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন আপক্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
উল্লেখ যে উক্ত ইউপি চেয়ারম্যান ওই ইউনিয়নে দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে প্রার্থী হননি।সেখানে এবার চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের রেয়াজুল ইসলাম। ওই নির্বাচনের এখনও গ্রেজেট প্রকাশ ও শপথ গ্রহন না হওয়ায় পূর্বের চেয়ারম্যান হিসাবে এনামুল হক প্রামানিক দায়িত্বে পালন করছিলেন।