• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সাভারের আশুলিয়ায় কবরস্থান থেকে ৬ লাশ চুরি

সাভারঢাকা: সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থান থেকে ছয়টি লাশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে কবরস্থানে গিয়ে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী। তারা ধারণা করছেন রবিবার রাতে এই লাশ চুরির ঘটনা ঘটে থাকবে।

এলাকাবাসী জানান, পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন ওই কবরস্থানে নতুন-পুরনো প্রায় শতাধিক কবর রয়েছে। গত এক বছরের মধ্যে যেসব মানুষকে কবর দেওয়া হয়েছে, রবিবার রাতে এমন সাতটি কবর খনন করে দুর্বৃত্তরা। খনন করা সাতটি কবরের মধ্যে ছয়টি থেকে লাশ নিয়ে যায় তারা। অবশিষ্ট কবরটি খনন করলেও সেখান থেকে লাশ নিয়ে যেতে পারেনি তারা।

সোমবার দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে কবরস্থানটিতে ভিড় জমায় নিহতদের স্বজন ও এলাকাবাসী। এ সময় অবশিষ্ট কবরটিতে রেখে যাওয়া মরদেহটিকে আবারো কবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জানান, যেসব কবরের লাশ তুলনামূলক তাজা ছিল সেসব কবর খনন করা হয়েছে। এর আগেও ওই কবরস্থানটি থেকে কঙ্কাল ও মরদেহ চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির জানান, ঘটনাটি জানার পর কবরস্থানটিতে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি নতুন ধরনের অপরাধ। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১৫ জুন একই কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ