• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আগুনগাজীপুর: গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল নামে একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেডসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ৭তলা ভবনের ওই পোশাক কারখানাটির সবার উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
ওই তলায় কারখানার তৈরি করা পোশাক শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। এ ছাড়া সেখানে বিপুল পরিমাণ পোশাক তৈরির ফেব্রিকও ছিল। আগুনে তৈরি করা সব পেশাক ও ফেব্রিক পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ