• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যাচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর চৌধুরীঘাট এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৩৫)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার ছিদ্দিক পাটোয়ারীর ছেলে।
মঙ্গলবার গভীর রাতে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মরহুম সিরাজউদ্দৌলা চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি মিনারেল ওয়াটার তৈরির কারখানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড থানার এসআই কামাল উদ্দিন জানান, একটি মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বাসা থেকে ধরে নিয়ে আব্দুল মালেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা জড়িত ৫ জনকে আটক করেছি। নিহত কামালের স্বজনদের খবর দেয়া হয়েছে। পরিবারে লোকজন এলে মামলা দায়ের করা হবে।
স্থানীয়রা জানান, মরহুম সিরাজউদ্দৌলা চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন ‘আযবাহ্ মিনারেল ওয়াটার’ নামের ফ্যাক্টরি থেকে মঙ্গলবার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনা কারখানার সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখে শ্রমিকরা এলাকার অস্থায়ী বাসিন্দা আব্দুল মালেককে মঙ্গলবার রাতে বাসা থেকে ধরে নিয়ে যায়। তারা কারাখানার একটি কক্ষে মালেককে শিকল দিয়ে বেঁধে বেদম মারধর করলে রাতেই তার মৃত্যু হয়।
বুধবার সকালে তার মৃত্যুর খবর জানাজানি হলে এলাকাবাসী সীতাকুণ্ড থানায় খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ গিয়ে আব্দুল মালেকের লাশ উদ্ধার করে। এবং ঘটনার সঙ্গে জড়িত কারখানার ৫ শ্রমিককে আটক করা হয়েছে।
জানা গেছে, মিনারেল ওয়াটার তৈরির এ কারখানাটির মালিক মরহুম সিরাজউদ্দোলা চৌধুরীর ভাইপো রিফাত চৌধুরীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ