• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত

schoolprogramসিসি নিউজ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। এ জন্য দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষার কার্যক্রম এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতির আলোকে বুধবার সিদ্ধান্ত নেওয়া হলো যে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। আপাতত যেখানে যেভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা আছে, সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। এখন ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে।

এটা দেশের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নিবলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থ বছরের আগেই আনুসাঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।’ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত না থাকলেও একটি লিখিত বক্তব্য পাঠান। তা পড়ে শোনান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। ড. মুহম্মদ জাফর ইকবাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমালোচনা করে বলেন, এই পরীক্ষা বিপর্যয় ডেকে এনেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ