• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবি শিক্ষক হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতার মৃত্যু

11রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার অভিযোগে গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজুর। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশারফ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মে বিকেলে অসুস্থ অবস্থায় হাফিজুরকে হাসপাতালে আনা হয়। হাফিজুরের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, হাফিজুর রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে, হাফিজুরকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নিয়েছিল পুলিশ।

গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় অ রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ