• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় জামায়াতের আমীর গ্রেফতার

আটকনওগাঁ : নাশকতার মামলার আসামি নওগাঁর ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর এনামুল হককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার আমাইতাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হক উপজেলার আলমপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, ২০১৫ সালে সারাদেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় ৯ ফেব্রুয়ারি উপজেলার ফার্সি পাড়ায় একটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় ১২৩ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এনামুল হক এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরো জানান, গোপন সংবাদে জানা যায় এনামুল হক উপজেলার ওই আমাইতাড়া বাজারে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ