ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে মটরসাইকেল চোরসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী সাফা মটরস্ এর সত্ত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির রুমু গত ১৭ই মে মঙ্গলবার রাত ৮টার সময় বাজাজ সিটি-১০০ লাল রঙের মটরসাইকেল মসজিদের সামনে রেখে বাইতুল্লা জামে মসজিদে নামায আদায় করতে যান। নামায শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার মটরসাইকেল নেই। তাৎক্ষনিত ভাবে খোঁজা খুঁজি করে স্থানীয় আল হেরা স্কুলের সামনে মটরসাইকেল সহ কুখ্যাত মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। সঙ্গে সঙ্গেই ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মোঃ আব্দুস সালাম (৩২) নামে মটরসইকেল চোরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত মটরসাইকেল চোর পার্বতীপুরের সাহেবপাড়া গ্রামের মোঃ জয়নাল এর পুত্র। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মটরসাইকেল এর মালিক মোঃ হুমায়ুন কবির রুমু বাদি হয়ে ১টি চুরি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১২, তারিখ- ১৮/০৫/২০১৬ ইং। এছাড়া আলাদিপুর ইউনিয়নরে মধ্য রাঙ্গামাটি গ্রামের মোঃ ইউনুস আলীর পুত্র মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৩) কে একটি গাঁজার গাছ সহ আটক করেন। অপরদিকে ফুলবাড়ী থানাধীন আলাদিপুর ইউনিয়নের সেনোড়া গ্রামের মৃত সূর্য মূর্মুর পুত্র মন্টু মূর্মু (৪৫) কে ১০ লিটার বাংলা মদ সহ ফুলবাড়ী থানা পুলিশ আটক করেন। আটককৃত ২ ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আলাদা আলাদা ভাবে মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১১। তারিখ- ১৮/০৫/২০১৬। যাহার মামলা নং-১০, তারিখ- ১৮/০৫/২০১৬ ইং।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সাথে কথা বললে তিনি জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানার বিভিন্ন এলাকায় পুলিশ টহল জোরদার রয়েছে। মাদক ব্যবসায়ী ও চোরদেরকে আটক করতে এরকম অভিযান চলতেই থাকবে।