• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Rajarhat-Kurigram News & Pic-18-05-2016রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী (৯) কে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে চাকিরপশার পাঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে রাজারহাট-নাজিমখান রাস্তার দু’ধারে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন-চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, প্রধান শিক্ষক কৃষ্ণ কমল, এলাকাবাসীর পক্ষে মো. ফজলুল হক মাস্টার প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার চাকিরপশার ইউপির চাকিরপশার পাঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী ও পাঠক পূর্ব এলাকার হতদরিদ্র রিক্সা চালক সফিকুল ইসলামের কন্যাকে পার্শ্ববর্তী এলাকার মৃত আলহাজ্ব লোকমান হাকিমের লম্পট পুত্র বাবু মিয়া (৩৮) ওই শিশুটিকে ফুসলিয়ে নিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতের আইলে ভ্যান চালক মেরাজ উদ্দিন সহ শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারহাট ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ধর্ষিত স্কুল ছাত্রীর পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে ২৮-০৪-২০১৬ ইং বাবু মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নামে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং-১২, তাং-২৮-০৪-২০১৬ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

রাজারহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ
কুড়িগ্রামের রাজারহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র রাসেল বাবু (১২) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিরুপায় হয়ে বুধবার ওই স্কুল ছাত্রের পিতা আশরাফুল হক রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুন্দরগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও সদর ইউপির দেবীচরণ (মন্ডলের বাজার) এলাকার বাসিন্দা হতদরিদ্র দিনমজুর আশরাফুল হকের পুত্র গত ১৫-০৫-২০১৬ ইং বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পূর্বে তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কচুপাতা রংয়ের শার্ট ছিল। ছেলেটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৩ ফিট ৬ ইঞ্চি। রাজারহাট থানার জিডি নং-৪০১, তাং-১৮-০৫-২০১৬ ইং। যদি কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন তাকে দয়া করে রাজারহাট থানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে আকুতি জানিয়েছে নিখোঁজ শিশুটির পিতা আশরাফুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ