• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাক করেই রিজার্ভ লুট

214349_1সিসি ডেস্ক: বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার কম্পিউটার হ্যাক করে ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রিজার্ভ হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। বৃহস্পতিবার ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ এ তথ্য জানিয়েছেন।

জন গোমেজ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া ৮১ মিলিয়ন ডলার অর্থ কীভাবে ম্যানিলায় গিয়ে পৌঁছেছে; তা জানতে ফিলিপাইনের একটি প্যানেল তদন্ত করছে। তবে হ্যাকাররা বাংলাদেশি কিংবা ফিলিপিনো ছিল না।

রাষ্ট্রদূত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, তবে এ সাইবার চুরির ক্ষেত্রে বাংলাদেশের কোন কর্মকর্তা জড়িত সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাকাররা চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাকের চারটি অ্যাকাউন্টে সরিয়ে নেয়। এ নিয়ে ফিলিপাইনের ব্লু রিবন কমিটিতে বৃহস্পতিবারও শুনানি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ