সিসি নিউজ: নীলফামারীতে লিজা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যা করেছে নয়ন (২৪) নামের এক যুবক। আজ সকাল সাড়ে ৯ টার দিকে নীলফামারী জেলা শহরের কালীতলা আনন্দ স্কুল সংলগ্ন নীলফামারী সৈয়দপুর সড়কের উপর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
লিজা মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকত। ঘাতক নয়ন উত্তরা ইপিজেডের সনিক নামক একটি কারখানার মাইক্রোবাস চালক। তার বাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায়। পুলিশের ধারণা প্রেমঘটিত কারনে এ ঘটনা ঘটতে পারে। কলেজ ছাত্রী লিজাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে নয়ন নামের ওই যুবক। জানা যায়, ওই স্থানে লাশ দুটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহাজাহান পাশা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চত করে জানান, মেয়েটিকে হত্যা করে ছেলেটি আত্বহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মাঝে প্রেমের সম্পর্ক না পুর্বের কোন ঘটনা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।