• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নরসিংদীর মম টেক্সটাইলে অগ্নিকান্ডে বিদেশিসহ নিহত ৩

নিহতনরসিংদী: নরসিংদীর শীলমান্দিতে পাকিজা গ্রুপের মম টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক পাকিস্তানি নাগরিকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল ৭ টায় টেক্সটাইলের কেমিক্যালের গোডাউনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও পলাশ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন- পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪০), কারখানার শ্রমিক রমজান মিয়া (৪০) ও বাবুর্চি সেলিম মিয়া (৩৫)।
কারখানা সূত্রে জানা যায়, কারখানার প্রশাসনিক ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে সকাল ৭টায় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের উপর থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে জেলা হাসপাতালে একজনকে ও সদর হাসপাতালে দুইজনকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ