আকতার হোসেন বকুল, হিলি (দিনাজপুর) : দেশের বেশ ক,জন ব্লগার হত্যাকারী জঙ্গি সংগঠন আনসারুলাহ্ বাহিনীর ৬ সদস্যকে ধরতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি) সীমান্তে ও চেকপোষ্ট পথে রেড এ্যালার্ট জারি করা হয়েছে। গত শুক্রবার এব্যপারে নির্দেশনা পাওয়ার পর থেকে এ রেড এ্যালার্ঢ জারি করা হয়েছে বলে জানা গেছে।
হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, আনসারুলাহ্ বা বাংলাভাই টিমের ব্লগার হত্যাকারী শরিফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ যেন এ পথে ভারতে পাড়ি দিতে না পারে সেজন্য পাসপোর্ট ধারী যাত্রীদের কঠোর নজর দারি করা হচ্ছে।
অপরদিকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আব্দুল খবির সরকার সংবাদ কর্মীদের বলেন, জঙ্গি সংগঠনটির ওই ৬ সদস্য যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে রেড এ্যালার্ট জারী করার পাশাপাশি সীমান্তে দ্বায়ীত্বরত সকল বিজিবির সদস্যদেরকে সজাগ থাকার নির্দেশ দেওয়া আছে। তিঁনি আরো বলেন তাদের ধরতে সীমান্তে বসবাসকারীসহ সকলের সহযোগীতাও প্রয়োজন।