মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক নেলসন ম্যান্ডেলা এওয়ার্ডে ভূষিত হওয়ায় জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মানিকুল ইসলাম মানিকসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
শনিবার (২১ মে) দুপুরে বিশ্ব রোডস্থ কার্যালয়ে জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্রমিক নেতা মো. সাদাকাতুল বারী সাদা, সহ-সভাপতি পদপ্রাথী মো. আনারুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শ্রী বিপ্লব কুন্ডু, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. ফেরদৌস আলী, প্রবীন ড্রাইভার মো. স্বাধীন আহমেদ, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পুলহাট শাখার সভাপতি শ্রী দিপু চন্দ্র মদক, হাউজিং মোড় শাখার সভাপতি মো. শাহ আলমসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুরসহ সারা দেশে শ্রমিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ঢাকাস্থ নেলসন ম্যান্ডেলা স্মতি পরিষদ দিনাজপুরের বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে এই পুরষ্কারে ভূষিত করে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলা স্মতি পরিষদের সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক’র হাতে এই পুরষ্কার তুলে দেন।