• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

ট্রেনগাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে হাওড় এক্সপেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার রাত আড়াইটার দিকে গাজীপুরের ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে রোববার রাতে হাওড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। যাওয়ার পথে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের ভাওয়াল এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে যমুনা ও বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়ে আছে। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
জয়দেবপুর রেলজংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ