• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মায়ের কাছে নগ্ন হতে উৎসাহিত হয়েছিলেন কার্দাশিয়ান

কিম কার্দাশিয়ানবিনোদন ডেস্ক : টিভি রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান জানিয়েছেন, তার মা তাকে প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দিতে উৎসাহিত করেছিলেন।

৩৫ বছর বয়সি এ তারকা ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ অনুষ্ঠানে এ কথা জানান। তিনি আরো জানান, ওই সময় নগ্ন হতে বিব্রতবোধ করলেও এখন এ বিষয়ে তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন।

এ সম্পর্কে কিম বলেন, ‘আমার প্রথম প্লেবয় শুট থেকে এখন পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে। শুনতে খারাপ লাগলেও বলছি, আমার মা আমাকে প্রথম প্লেবয় ম্যাগাজিনের নগ্ন শুট করতে উৎসাহিত করেছিলেন। আমি করেছিলাম। এখন আমি অভ্যস্ত হয়ে পড়েছি।’

তার দুই সন্তান নর্থ ও সেইন্টের জন্মের পর কীভাবে নিজের ওজন ঠিক রেখেছেন তা নিয়েও কথা বলেন তিনি। কিম বলেন, ‘আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আপনি একধরনের শক্তি অনুভব করবেন এবং ওজন কমাতে আপনার এক মাসের মতো লাগবে। আমি প্রতিদিন ভোর ৫টা ৫৫ মিনিটে ঘুম থেকে উঠতাম এবং  আমার সন্তানরা ঘুম থেকে ওঠার আগে ব্যায়াম শেষ করতাম।’

তিনি আরো বলেন, ‘সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন হয়। আমি ২০১০-১১ সালের কিমকে ধরে রাখতে চেয়েছি। আমি তা অর্জন করতে পেরেছি। আমি পুনরায় নিজেকে সেক্সি ভাবে গড়ে তুলি এবং আরো প্রত্যয়ী হয়ে উঠি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ