• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ডান্ডাবেড়িসহ হত্যা মামলার আসামির পলায়ন

পলায়নময়মনসিংহ: ময়মনসিংহে ডান্ডাবেড়ি নিয়ে ট্রেন থেকে লাফদিয়ে পালিয়েছে দুটি হত্যা মামলার এক আসামি। তার নাম ফারুক এলাহী খোরশেদ (৪০)। সোমবার রাত সোয়া ৮ টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই আসামি ঢাকা থেকে ময়মনসিংহের আদালতে হাজিরা দিতে আসছিলেন।

এ বিয়য়ে ময়মনসিংহ কেন্দ্রীয় করাগারের জেলার হাবিবুর রহমান জানান, রাত ৯টার দিকে একজন আসামি আমাদের কারাগারে পৌছলেও আরেকজন পালিয়েছে।

জানা যায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের নায়েক শাহ আলমের নেতৃত্বে ৩ পুলিশ কনস্টেবল দুটি হত্যা মামলার আসামী ফারুক এলাহী খোরশেদ (৪০) ও অপর আসামী মাদক বিক্রেতা শাহীন (৩০) কে নিয়ে ঢাকা থেকে কমিউটার ট্রেনে ময়মনসিংহে আসছিলেন

পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ত্রিশালের ধলা স্টেশন সংলগ্ন জামতলা এলাকায় ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় দুটি হত্যা মামলার আসামী ফারুক এলাহী খোরশেদ (৪০)।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, আমার জানামতে ফারুক এলাহী খোরশেদ ত্রিশালের একটি হত্যা মামলার আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ