• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে জাপার ভরাডুবির নেপথ্যে…

লাঙ্গলরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : জাপার দূর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে গত ৭ মে চতুর্থ দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জাপার মনোনীত প্রার্থীদের ভরাডুবি এবং বেশীর ভাগ ইউনিয়নে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভরাডুবির নেপথ্যে উপজেলায় পাল্টা-পাল্টি কমিটি গঠন, প্রার্থী সিলেকশনে ভুল সিদ্ধান্ত এবং বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। মাত্র দুটি ইউনিয়নে জাপার প্রার্থীর জামানত টিকলেও বাকী ইউনিয়নগুলোতে ৩০০ অধিক কেউ ভোট পাননি লাঙ্গল প্রতীকে। এরপর জাপার নেতা-কর্মীরা ঝিঁমিয়ে পড়েছিল। এক সময়ের জাপার দূর্গ হিসেবে পরিচিত উপজেলাটিতে জাপার এমন পরাজয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর টনক নড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের। অবশ্য তৃণমূলের নেতা-কর্মীরা প্রার্থী সিলেকশনে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়ী করেছেন। অবশেষে গত ১২ মে ২০১৬ ইং জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জাপার চেয়ারম্যান কর্তৃক বর্তমান বিরোধী দলীয় চিফ হুইপ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, জাপার প্রেসিডিয়াম সদস্য ও ৭ বারের এমপি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জেলা জাপার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে এ প্রতিনিধিকে জাপার উপজেলা পর্যায়ের একাধিক নেতা-কর্মী জানিয়েছে। উপজেলা জাপার দপ্তর সম্পাদক মো. ওয়াহেদ আলী সরকার বলেন, রাজারহাট উপজেলা তথা গোটা জেলার জাপার কান্ডারি হিসেবে নেতা-কর্মীদের নিকট পরিচিত তাজুল ইসলাম চৌধুরী। দলে বারং বার ভুল সিদ্ধান্ত নেয়ায় গত ইউপি নির্বাচনে এর প্রভাব পড়েছিল এবং এ জন্য জাপার ভরাডুবি হয়েছে। এখন আবার নেতা-কর্মীদের মাঝে আস্থা ফিরতে শুরু করেছে। জাপার চেয়ারম্যানের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী এমপির ০১৮১৯২৫৪৪০০ নম্বরের মুঠোফোনে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দলের চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাসাধ্য পালনের চেষ্টা করব এবং জাপা সংগঠনের অতীত গৌরবকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।

শোক সংবাদ

কুড়িগ্রামের রাজারহাটে প্রবীণ শিক্ষক, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক বাবু নরেশ চন্দ্র সরকার (৭৬) আর নেই। গতকাল সোমবার দুপুর ২টায় মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবু নরেশ চন্দ্র সরকার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন এবং পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম মাষ্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা কেন্দ্রীয় শশ্মানে তাঁর মরদেহ দাহ্ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ