ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ ও বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার রাত ১১ টার সময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়ক মন্ডপ এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে এস আই দুলাল ও এস আই ইসমাইল ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে গোড়ক মন্ডপ সীমান্তের বিজিবি হাবিলদ্দার নাজমুল হোসেন ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ এবিএম রেজাউল ইসলাম জানান একজন কে আসামি করে মামলা দয়ের করা হয়েছে।