দিনাজপুর প্রতিনিধি : বিরলে স্বামীর সাথে অভিমান করে মোস্তারিনা বেগম (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত ২৩ মে রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে রাতে স্বামীর সাথে অভিমান করে বাড়ী থেকে বেড়িয়ে যায় অভিমানী স্ত্রী। রাতেই বাড়ির পাশে সালুককুড়ি নামক এলাকায় ইউকিলিপটাস গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহত গৃহবধূ বিরল উপজেলার বিজোড়া ইউপির বিস্তইর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহত মোস্তারিনা বেগমের মামা সামিদুর রহমান বিরল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।