• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

মৃত্যুনেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে জয়নাল মিয়া (২৫) এবং একই উপজেলার আশুয়ারা গ্রামের লতু মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের বুলবুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জয়নাল মিয়া  ও সোহাগ মিয়া (৩০) মারা যায়। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শরীফ উদ্দিন জাগো নিউজকে জানান, শ্রমিকদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়েছে।
মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান শ্রমিকদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ