• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ

তালেবানআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবানরা দলের নতুন নেতা নির্বাচন করেছে। নতুন নেতার নাম মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজআদা বলে বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার পাকিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত হয় তালেবান নেতা মোল্লা আখতার মনসুর। পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন বিমান হামলায় কোনো তালেবান শীর্ষ নেতাকে হত্যার ঘটনা এটাই প্রথম। ২০১৩ সালে অসুস্থতাজনিত কারণে মারা যান তালেবানদের জনপ্রিয় নেতা মোল্লা ওমর। এর পরিপ্রেক্ষিতে গত বছর দলের দায়িত্বভার নেতা মোল্লা মনসুর। তবে দলের ভেতর থেকেই তার নেতৃত্বের বিরোধিতা হয়ে আসছিল।

তালেবানদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, মনসুরের দুই উপপ্রধানের মধ্যে মোল্লা আখতার মনসুর অন্যতম। তালেবান নেতাদের বৈঠকে তাকে দলের শীর্ষ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে পাকিস্তানেই তালেবান নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ