• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মমতার কাছে হাসিনার উপহার ২০ কেজি ইলিশ

হাসিনাসিসি ডেস্ক: নানা ব্যস্ততার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বৃহস্পতিবার এসে পৌঁছচ্ছে তার উপহার। ২০ কেজি পদ্মার ইলিশ! মুখ্যমন্ত্রীর কাছে সেই ইলিশ পৌঁছে দেবেন হাসিনার প্রতিনিধিরা।ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা আজ এই খবর দিয়েছে।

আনন্দবাজার লিখেছে, শুক্রবার রেড রোডে মমতার শপথে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে পাঠাচ্ছেন হাসিনা। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও। এক কূটনীতিকের ব্যাখ্যা, ‘‘একই সঙ্গে পদ্মার ইলিশ আর শিল্পমন্ত্রীকে পাঠিয়ে হাসিনা কলকাতা-ঢাকা সৌহার্দ্য এবং বিকাশের বার্তাই দিতে চাইছেন।’’ আর জকি আহাদের কথায়, ‘‘দিদির ইতিবাচক ভূমিকায় বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেই বিশ্বাস।’’

এই বিশ্বাসে ভর করেই ঢাকা যে নতুন করে মমতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে, তার প্রমাণ এই ইলিশ-কূটনীতি। এর আগেও হাসিনার পাঠানো ইলিশ কলকাতার বিশিষ্টদের কাছে এসেছে। কিন্তু ২০ কেজি ইলিশের উপহার-বাক্স এসেছে বলে মনে করতে পারছেন না কলকাতা বিমানবন্দরের অভিবাসন কর্তারা। রবৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০-এ বাংলাদেশ বিমানে হাসিনার উপহার কলকাতায় পৌঁছাবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই নাকি শপথের দিন সকালে, তা চূড়ান্ত হয়নি। একটি সূত্রের মতে, শপথের সকালেই ইলিশ পৌঁছানোর সম্ভাবনা বেশি।

২০১১-এর সেপ্টেম্বরে তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংহের সঙ্গে তার বাংলাদেশ সফর বাতিল করেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। ফলে মমতার প্রতি অসন্তুষ্টও হয় বাংলাদেশের একাংশ। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করে ফেলেন মমতা।

তবে সেই সফরেই মমতা যখন রাজ্যে পদ্মার ইলিশ পাঠানোর পথ সুগম করতে অনুরোধ করেছিলেন, তখনই পাল্টা পানির দাবি তুলেছিল বাংলাদেশ। তিস্তা সমস্যা এখনও মেটেনি। তবে আস্থা আর বিশ্বাসে ভর করেই সেই দাবি মিটবে বলে আশা করছে ঢাকা। ভারতের এক প্রাক্তন কূটনীতিকের কথায়, ‘‘দিদিকে ইলিশ পাঠিয়ে আসলে তিস্তার পানির কথাই মনে করিয়ে দিয়েছেন হাসিনা।’’ আর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্তা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। ঢাকাও দিদির দিকে তাকিয়ে।”

বেকিংনিউজ/আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ