খুরশিদ জামান কাকন: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে গত ১১ই মে সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পর্যায় শুরু হয় নানান বিষয় ভিত্তিক প্রতিযোগিতার। তারমধ্যে ছিলো গান, নাচ, অভিনয়, আবৃতি, হামদ-নাত প্রতিযোগীতার। উল্লেখ্য সৈয়দপুর বাংলা হাই স্কুলে উপজেলা পর্যায় এই প্রতিযোগিতার আয়োজন হলে উক্ত প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে জারী গানে সেরা হয় সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের জারী গানের দল। পরে ১৭ই মে উক্ত জারী গানের দল নীলফামারী রাবেয়া স্কুল এন্ড কলেজে আয়োজিত জেলা পর্যায়ে জারী গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার লাভ করে বিভাগ পর্যায় অংশগ্রহনের জন্য উত্তীর্ণ হয়। সর্বশেষ ২১ই মে বিভাগ পর্যায় রংপুর জেলা স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও সেরা জারী গানের দল হয়ে বাজিমাত করে সৈয়দপুরের এই সুনামধন্য প্রতিষ্ঠানটি। ফোনযোগে লায়ন্স স্কুল এন্ড কলেজের ‘গ’ বিভাগের উক্ত জারী গান দলের সদস্য আরমান চৌধুরী, আরিফ ইসলাম, নুর ইসলাম, মুমতা, রাত্রী, নুর ইসলাম, পুস্পার সাথে কথা হলে তারা জানান, তারা এখন জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ঢাকায় অবস্থান করছেন। সেই সাথে তারা দেশ সেরা জারী গানের দল হয়ে সৈয়দপুরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। এজন্য তারা সৈয়দপুরবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।