• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিক শিক্ষাঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষায় সৃষ্ট সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১ জেলা থেকে ৩ হাজার ৪৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার অধিদপ্তরটির মহাপরিচালক মো. আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়।

আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) বা  (www.dpe.gov.bd) লগইন করে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা দিতে হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.mopme.gov.bd ও http://www.dpe.gov.bd/ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ