• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দুই তরুণীর মরদেহ উদ্ধার

লাশসাভার: আশুলিয়ার নরসিহপুর এলাকার দুইতলা বাড়ির একটি কক্ষ থেকে দুই তরুণীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ওই দুই তরুণীর নাম কবিতা ও স্মৃতি বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে জানা গেছে, এদের একজনের বাড়ি সিলেট ও অারেকজনের বাড়ি ঠাকুরগাঁও।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নরসিহপুর এলাকার শারমীন গ্রুপের পোশাক কারখানার বিপরীত পাশে অবস্থিত বিপ্লবের বাড়ির একটি কক্ষ থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ওই দুই তরুণীর মরদেহ একই ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ