• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

বহিস্কারঢাকা: ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারিকুল ইসলাম নামে এক ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাতেও বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. নূর-ই-ইসলাম।

বহিষ্কৃত তারিকুল ইসলাম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদকও তিনি।

গত ২২ মে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে কেরানীগঞ্জ থেকে ঢাকায় এনে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ড. নূর-ই-ইসলাম বলেন, ‘একজন ছাত্র কর্তৃক এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের শৃংখলা ও আইনের পরিপন্থী। এ কারণে প্রক্টোরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ