• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় বাসের ছাদে ২ লাশ, চালক আটক

লাশবগুড়া : বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ছাদ থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত একজন হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৫২)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসের চালক ও বাসটি আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ‘জয় মা তারা নিউ সাফা’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস  ঢাকার সায়দাবাদ যাচ্ছিল। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া তিনমাথা রেলগেট এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বাসটি জ্বালানি গ্যাস নিচ্ছিল।

এ সময় স্থানীয় লোকজন  বাসের ছাদ থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে  শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাসের ছাদের ওপর  থেকে লাশ দুটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ঘটনায় বাসসহ চালক ইসরাফিলকে (৩৫) পুলিশ আটক করেছে।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, লাশ দুটি সম্পর্কে চালক কিছু বলতে পারেননি। চলন্ত বাসে গাছের ডালের আঘাতে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ