• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পটিয়ায় সহিংসতায় মেম্বার প্রার্থীসহ নিহত ২

ইউপি নির্বাচনচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১ টার দিকে ভোট চলাকালীন উপজেলার কর্ণফুলী থানার বড়উঠান ও রায়পুর ইউনিয়ন এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর শাহ মীরপুর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী মো. ইয়াছিন ও রায়পুর ইউনিয়নের রুবেল।
এসময় আরো ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন- শরীফ (৩২) ও আলম (২০)। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ছাড়া রায়পুর ইউনিয়নে সংঘর্ষের সময় পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে রুবেল নিহত হয়েছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় ইয়াছিন ও রুবেল নামে দু’জনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এছাড়া শরীফ ও আলম নামে দু’জন গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুনুর রশিদ হাজারী জানান, দুপুর ১টার দিকে শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকস্মিকভাবে দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলি ও ধারালো ছুরিকাঘাতে ৩ জনের মত আহত হয়। তবে ভোটগ্রহণ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ