• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে নৌকাডুবিতে ৫ আনসার সদস্য নিহত

নৌকাসিসি নিউজ: কিশোরগঞ্জের মিঠামইনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবে ৫ আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে মিঠামইন উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাবিনা (৩৫), বিউটি (৩০) হাসনা আরা (৩৫) ও মোমেনা (৪০) ও সাবিনা (৩২)। তাদের বাড়ি নিকলী উপজেলার দামপাড়ায়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ইঞ্জিনচালিত নৌকায় আনসার সদস্য বাড়ি ফিরছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায়।
ঘটনার পর পরই স্থানীয়রা অভিযান চালিয়ে ৫ আনসার সদস্যের মরেদেহ উদ্ধার করে। তবে এখনও ঠিক কতজন নিখোঁজ বা আরো কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম মজুমদার ঘটনাস্থল থেকে জানান, উদ্ধার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ